News71.com
 Bangladesh
 26 Jul 20, 08:24 PM
 229           
 0
 26 Jul 20, 08:24 PM

অনিয়মের অভিযোগে ফেনীতে ২ হাসপাতালকে জরিমানা॥

অনিয়মের অভিযোগে ফেনীতে ২ হাসপাতালকে জরিমানা॥

নিউজ ডেস্কঃ ফেনী শহরের রয়েল হাসপাতাল ও জেনালের হাসপাতাল নামে দুটি প্রাইভেট হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও অননুমোদিত অংশ সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ জুলাই) বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাম এনএম আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৯ ধারার অপরাধে ১৩(২) ধারায় ভিন্ন ভিন্ন অপরাধে এই দুইটি হাসপাতালকে জরিমানা করা হয়। অভিযানকালে ফেনী রয়েল হাসপাতালে অনুমোদিত প্যাথলজিস্ট না থাকা, নমুনা পরীক্ষার কোনো কাগজপত্র সংরক্ষণ না করা, ব্রেস্ট ফিডিং কর্নারকে ফ্লু কর্নার বলে চালিয়ে দেওয়া, অপরেশন থিয়েটারের বেহাল অবস্থা, ১০ বেডের অনুমতি নিয়ে ২৫ বেড চালুকরণ, তিনজন ডাক্তারের বিপরীতে একজন ডাক্তার, ছয়জন ডিপ্লোমা নার্সের পরিবর্তে মাত্র একজন নার্স, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় রয়েল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত বেডের কক্ষসমূহ সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, ফেনী জেনারেল হাসপাতালে ১০ বেডের অনুমোদন নিয়ে ১৩ বেড চালানো, তিনজন ডাক্তারের বিপরীতে দুইজন, ছয় জন ডিপ্লোমা নার্সের বিপরীতে মাত্র একজন নার্স, অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ রুম ও প্যাথলজি ল্যাবের অব্যবস্থা, ডাক্তারদের অননুমোদিত ডিগ্রি ব্যবহারের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন