News71.com
 Bangladesh
 26 Jul 20, 07:17 PM
 218           
 0
 26 Jul 20, 07:17 PM

করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে॥ ওবায়দুল কাদের

করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ করোনা মহামারীতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনার নেতৃত্বে এই বাধা কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৬ জুলাই) সকালে নিজ বাসভবনে "সজিব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি" গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'আমাদের আইসিটি সেক্টরে যে সক্ষমতা অর্জিত হয়েছে তার প্রমাণ করোনাকালে অব্যাহত যোগাযোগ ব্যবস্থা। এই খোলা জানালা দিয়ে আমরা ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক ব্যাবসায়িক শিক্ষা স্বাস্থ্য সকল খাতে যোগাযোগ অব্যাহত রেখেছি। করোনা আমাদের অর্জনের মহাসড়কে ক্ষণিকের বাধা হলেও যতক্ষণ শেখ হাসিনা চালকের আসনে, নেতৃত্বের আসনে আছেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে।'এর আগে, শনিবার (২৫ জুলাই) সকালে বিআরটিসি'র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি'র গৃহীত পদক্ষেপ ও দিক নির্দেশনামূলক আলোচনা সভায় তিনি বলেন, 'সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে।'ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, ঘটে মূল্যবান প্রাণহানি তাই ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোয় পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন