News71.com
 Bangladesh
 26 Jul 20, 10:58 AM
 217           
 0
 26 Jul 20, 10:58 AM

এবার ঈদে মাস্ক ছাড়া শিমুলিয়ায় কোন যাত্রী পারাপার হবে না॥

এবার ঈদে মাস্ক ছাড়া শিমুলিয়ায় কোন যাত্রী পারাপার হবে না॥

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকেই পারাপার করা হবে না। মাস্কবিহীন উঠতে দেয়া হবে না ফেরি, বাস, লঞ্চ এবং স্পীডবোডে। সুলভ মূল্যে তাৎক্ষনিক যাতে মাক্স কিনে নিতে পারে সে ব্যবস্থা রাখা হবে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শনিবার (২৫ জুলাই) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। লৌহজং উপজেলা মিলনায়তনে জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বলা হয়, “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়ন করা হবে এখানে।ফেরি সঙ্কট এবং প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল ব্যাহত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বহরে স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করতে পারে এমন ফেরি দ্রুত বৃদ্ধির জন্য বিআইডব্লিউটিসিকে অনুরোধ জানানো হয়েছে। তবে বিকল হয়ে ডগে থাকা ২টি ফেরি শিঘ্রই বহরে যুক্ত হবে বলেও জানানো হয়। এছাড়াও ডকে মেরামত হওয়া “বীরশ্রেষ্ঠ রুহুল আমিন" এবং চাঁদপুরে থাকা কে-টাইপ ফেরি “কুসুমকলি” এই বহরে যুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে ২টি ফেরি যুক্ত করতে পারলে ঈদে ঘরমুখো মানুষকে পার করা হবে ১১ ফেরি দিয়ে। ঈদে সময় যেখানে সবসময় ১৮ থেকে ২০টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষকে পারাপারে হিমশিম খায় কর্তৃপক্ষ, এখন সেখানে চলবে ১১ ফেরি। তাও আবার পদ্মার তীব্র স্রোতে ফেরিগুলো চলাচলে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। তাই ট্রিপ সংখ্যা নেমে এসেছে অর্ধেকেরও কম। সব মিলিয়ে আসন্ন ঈদুল আযহায় এই ঘাটে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন