News71.com
 Bangladesh
 25 Jul 20, 09:52 PM
 214           
 0
 25 Jul 20, 09:52 PM

ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড॥  

ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড॥   

নিউজ ডেস্কঃ ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল পৌণে ৫টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনে থাকা সরঞ্জাম দিয়ে আগুন নিভানো হয়। আমরা নিজেরাই ‘চেইন’ টেনে ট্রেন থামিয়ে দেই। আগুন বড় আকার ধারণ করায় আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হই । তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্কি’ হয়। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। ট্রেন থামানো না হলে আরও বড় কিছু ঘটতে পারতো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন