News71.com
 Bangladesh
 25 Jul 20, 07:57 PM
 218           
 0
 25 Jul 20, 07:57 PM

বিশ্বের ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয়॥ মৎসমন্ত্রী

বিশ্বের ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয়॥ মৎসমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার জাটকা সংরক্ষণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে দেশের নদ নদীতে ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকালে পিরোজপুরের কঁচ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে হুলারহাট দারুশ শরিয়াত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার সফলভাবে জাটকা সংরক্ষণ করায় গত বছর ৩৮ হাজার কোটি জাটকা ইলিশের সাথে যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী ইলিশ মাছ হারিয়ে যাওয়ার মানুষের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এখন বিশ্বের ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয় বলে জানান তিনি।এছাড়া জাটকা রক্ষার জন্য দলীয় লোকদের বাড়ি থেকেও অবৈধ জাল বের করে সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সরকার সব সময় কঠোর অবস্থান গ্রহণ করবে।বর্তমান সরকারের আমলে মৎস সম্পদের ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে পিরোজপুর-১ আসনের এ সাংসদ আরও বলেন, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সরকার কৃত্রিমভাবে সেগুলো উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন