News71.com
 Bangladesh
 25 Jul 20, 06:48 PM
 204           
 0
 25 Jul 20, 06:48 PM

ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়॥ এটি অনেকটাই সফল

ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়॥ এটি অনেকটাই সফল

নিউজ ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, এটি অনেকটাই সফল বলে মন্তব্য করেছেন সরকারের দুই মন্ত্রী। শনিবার (২৫ জুলাই) দুপুরে জুম অনলাইনে যুক্ত হয়ে কেরাণীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নে ডিজিটাল কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তারা। এতে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কেরাণীগঞ্জকে ডিজিটাল ইকোনোমিক হাব হিসেবে গড়ে তোলা হবে।অনলাইন আলোচনায় যুক্ত হয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে তরুণরা তাদের স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। কেরাণীগঞ্জে ডিজিটাল কানেক্টিভিটির সুবিধা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান আওয়ামী লীগ নেতা ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।কামরুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের যেমন দায়িত্ব, সকল প্রতিনিধিদেরও তেমন দায়িত্ব।এসময় আইসিটি মন্ত্রী পলক বলেন, কেরাণীগঞ্জে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন