News71.com
 Bangladesh
 25 Jul 20, 06:29 PM
 216           
 0
 25 Jul 20, 06:29 PM

ঈদে কোরবানীর পশু পরিবহনে আরো দুইটি স্পেশাল ট্রেন॥

ঈদে কোরবানীর পশু পরিবহনে আরো দুইটি স্পেশাল ট্রেন॥

নিউজ ডেস্কঃ কোরবানির পশু পরিবহনের লক্ষে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ট্রেন দুটি চলাচল শুরু করবে। রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে চাহিদা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা ট্রেনটি দুপুর ১টা নাগাদ খুলনা থেকে যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ঈশ্বরদী, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা নাগাদ ঢাকা পৌঁছাবে। চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ট্রেন বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা পৌঁছাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন