
নিউজ ডেস্কঃ রাজধানীর বংশাল কসাইটুলীতে রাস্তার গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু জান্নাতুল ইসলামের (৪) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ দুই শিশুর মৃত্যু হলো। তাদের দগ্ধ বাবা-মা হাসপাতালটিতে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জান্নাতুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশু মইনুল (৩) মারা যায়। এরপর মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) তার ও বোন জান্নাতুল ইসলামকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।