News71.com
 Bangladesh
 24 Jul 20, 10:40 AM
 223           
 0
 24 Jul 20, 10:40 AM

নাটোরের লালপুরে মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু॥

নাটোরের লালপুরে মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নাটোরের লালপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল থেকে পড়ে রোহান হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার আরামবাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোহান হোসেন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের শফিকুল ইসলাম শফির ছেলে। সে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। পারিবারের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, রোহান বুধবার (২২ জুলাই) আরামবাড়ীয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে খালুর মোটরসাইকেলের পেছনে বসেছিল সে। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে ঘাড়ে গুরুতর আঘাত পায় রোহান। এ অবস্থায় রোহানকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আজম সরকার জানান, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তাৎক্ষণিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন