
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য খাতের অনিয়মের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিচারের মুখোমুখি করা ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, করোনার ভুয়া রিপোর্ট দিয়ে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, যার দায় সরকারকেই নিতে হবে। বিএনপির মহাসচিব বলেন, 'পরীক্ষা না করিয়ে যে ভুয়া সনদ দেওয়া হয়েছে তার দায় দায়িত্ব সরকারের ওপরই বর্তায়।'তিনি আরো বলেন, 'আর এই দায়ে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ নয়, শাস্তি চায় সবাই। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি উঠেছে সেটা অত্যন্ত যৌক্তিক। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা কখনও এই মহাদুর্যোগে জাতির সমস্যা সমাধান করবে না। এর জন্য প্রয়োজন অবাধ নিরপেক্ষ নির্বাচন।'