News71.com
 Bangladesh
 23 Jul 20, 10:04 PM
 296           
 0
 23 Jul 20, 10:04 PM

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হলেন ডা. আবুল বাসার॥  

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হলেন ডা. আবুল বাসার॥   

নিউজ ডেস্কঃ অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নিয়োগের অবসান ঘটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, তিনি অনতিবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।


একই দিন দুপুরে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। পদত্যাগের দিন থেকেই তার নিয়োগ বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আজাদের প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির অনুচ্ছেদ-৭ অনুযায়ী গত ২১ জুলাই থেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন