News71.com
 Bangladesh
 23 Jul 20, 09:54 PM
 298           
 0
 23 Jul 20, 09:54 PM

ভালুকায় ভিজিএফ’র চাল আত্মসাতের দায়ে এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার॥  

ভালুকায় ভিজিএফ’র চাল আত্মসাতের দায়ে এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার॥   

নিউজ ডেস্কঃ ভালুকায় ভিজিএফ এর চাল আত্মসাতের দায়ে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও এক দফাদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলা সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের (ডিডিএম) ৪০৮৩টি কার্ডের বিপরিতে ৪০.৮৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরে ওই বরাদ্দকৃত চাল তিন দফায় উপজেলা খাদ্য গুদাম থেকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও আকবর দফাদার উত্তোলন করেন। বিতরণের শেষ দিন কিছু কার্ডধারীরা চাল না পাওয়ার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে চালের খালি বস্তা গণনা করলে ২০৬টি বস্তা অর্থাৎ ৬,১১৮ কেজি চাল কম পাওয়া যায়। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও আকবর নামে এক দফাদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। রাতে চাল উদ্ধারের জন্য অভিযান চালালে চালের কোন সন্ধান পায়নি থানা পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন