News71.com
 Bangladesh
 23 Jul 20, 09:54 PM
 229           
 0
 23 Jul 20, 09:54 PM

স্বাস্থ্যবিধি না মানায় পঞ্চগড়ে ম্যাজিস্ট্রেটের অভিযান॥ ৬ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পঞ্চগড়ে ম্যাজিস্ট্রেটের অভিযান॥ ৬ জনকে জরিমানা

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা, পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মাস্ক পরিধানসহ মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করার অপরাধে ৬ জনকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পঞ্চগড় শহরের বিভিন্ন দোকান ও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীসহ মোট ৬ জনকে জরিমান করেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ফারহানা নাসরিন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাছ ও মসলার দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ী ও মাস্কসহ হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে ৩ জন সহ মোট ৬ জনকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।পঞ্চগড় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারহানা নাসরিন জানান, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ী ও মাস্কসহ হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে ৩ জনসহ মোট ৬ জনকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন