News71.com
 Bangladesh
 23 Jul 20, 07:14 PM
 271           
 0
 23 Jul 20, 07:14 PM

ফেসবুক ব্যবহার করে প্রতারণা॥ দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩

ফেসবুক ব্যবহার করে প্রতারণা॥ দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্কঃ ফেসবুকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজন নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।গ্রেফতারকৃতরা হলেন- অ্যালবার্ট ইকেচুকু ওরফে ইয, ওকে চুকু ওরফে চুকওয়ামা ও বাংলাদেশি মোছা. নুপুর খাতুন। বুধবার (২২ জুলাই) দিনগত রাত ১০টার দিকে ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত, মোবাইল ফোন, ল্যাপটপ ও বিপুল সংখ্যক ব্যাংকের স্লিপ উদ্ধার করা হয়।

সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতার অ্যালবার্ট প্রথমে ফেসবুকে বিভিন্ন মানুষকে ফেইক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। তারপর টার্গেট ব্যক্তি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতেন তখন তার সঙ্গে আলাপ করতেন। নিজেকে বিভিন্ন দেশের নাগরিক বলে পরিচয় দিয়ে ঘনিষ্ট বন্ধুত্ব গড়ে তুলতেন। এক পর্যায়ে কিছু গিফট পাঠানোর আগ্রহ দেখিয়ে কৌশলে তার কাছ থেকে ই-মেইল ও নাম-ঠিকানা সংগ্রহ করতেন। তারপর কয়েক দিন পর ভুয়া গিফটের ছবি তুলে ম্যাসেঞ্জারে ছবি পাঠিয়ে বলতেন বন্ধু তোমাকে একটি পার্সেল পাঠিয়েছি তুমি ঢাকা বিমানবন্দর থেকে গ্রহণ করো।

কিছুদিন পর গ্রেফতার নুপুর কাস্টমস অফিসার সালমা বলে নিজেকে পরিচয় দিয়ে ভিকটিমকে ফোন করতেন। ফোনে সে বলতো, স্যার আপনার নামে একটি পার্সেল এসেছে, আমরা আপনার ঠিকানা যাচাই করার জন্য ফোন করেছি। আপনার ঠিকানা মিলিয়ে নেন। তারপর বলতেন, স্যার আপনার ঠিকানায় পার্সেলটি পৌঁছে যাবে। তার কিছুক্ষণ পর আবার ফোন করে বলতো স্যার আমরা আপনার পার্সেলটি স্ক্যান করে অনেক ডলার ও সোনা পেয়েছি, এগুলো অবৈধভাবে বাংলাদেশে এসেছে, এগুলো বৈধ করতে হলে সরকারি ট্যাক্স বাবদ টাকা জমা দিতে হবে। আর যদি টাকা জমা না করেন তাহলে মানিলন্ডারিং মামলা হয়ে যাবে বলে ভয় দেখাতেন এবং ভিকটিমকে ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে টাকা পাঠাতে বলতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন