News71.com
 Bangladesh
 23 Jul 20, 06:51 PM
 238           
 0
 23 Jul 20, 06:51 PM

অনলাইনে প্রতারণা॥অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১

অনলাইনে প্রতারণা॥অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১

নিউজ ডেস্কঃ অনলাইনে ব্যবসার ডিলারশিপ নিতে চেয়ে বিজ্ঞাপন দিতেন আমজাদ হোসেন কিরণ। ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে পণ্যের অর্ডার দিতেন। পণ্য পাওয়ার পর যোগাযোগ বন্ধ করে পণ্যগুলো বিক্রি করে অর্থ হাতিয়ে নিতেন তিনি। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর থেকে প্রতারক আমজাদ হোসেন কিরণকে গ্রেফতার করে পুলিশে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাইবার ক্রাইমের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বিভিন্ন ব্যবসার ডিলারশিপ নেয়ার পোস্ট দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে যশোর থেকে তাকে গ্রেফতার করেছি। দূরের ব্যবসায়ীদের টার্গেট করে তিনি এসব প্রতারণা করছিলেন।

রেজাউল মাসুদ বলেন, সিআইডির সাইবার পুলিশের ফেসবুক পেজে বুলবুল হোসেন নামে একজন তথ্য দেন যে, এমডি আল আমিন খান নামে এক ব্যক্তি ফেসবুকে পেজ ও গ্রুপ খুলে অনলাইনে ডিলারশিপের ব্যাপারে আলোচনা করেছেন। এই সূত্র ধরে তাকে গ্রেফতার করি। সিআইডির এই কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা তার সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে কিছু নমুনা (পণ্যের স্যাস্পল) কুরিয়ারে পাঠাতে বলতেন এবং বিকাশে পণ্যের মূল্য পরিশোধ করে দিতেন। পরে চাহিদা আছে জানিয়ে বড় লটে পণ্য পাঠাতে বলতেন তিনি। মালামাল পাঠিয়ে দিলেই কিরণ ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিতেন। পণ্য পাওয়ার পর ব্যবসায়ীর মোবাইল নম্বর ব্লাকলিস্টে ফেলতেন এবং ফেসবুক আইডি ব্লক করে দিতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন