News71.com
 Bangladesh
 23 Jul 20, 06:51 PM
 211           
 0
 23 Jul 20, 06:51 PM

কুয়ালালামপুরে বিমানের প্রত্যাবাসন ফ্লাইট ২৯ জুলাই॥

কুয়ালালামপুরে বিমানের প্রত্যাবাসন ফ্লাইট ২৯ জুলাই॥

নিউজ ডেস্কঃ আগামী ২৯ জুলাই ঢাকা-কুয়ালালামপুর-ঢাকায় প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৯ জুলাই বাংলাদেশ ও মালয়েশিয়ান নাগরিকদের জন্য বিজি ৪১৮২/৪১৮৩ প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে কুয়ালালামপুরে ইকোনমি শ্রেণির ভাড়া ৩০ হাজার এবং বিজনেস শ্রেণির ভাড়া ৪৫ হাজার। একইভাবে কুয়ালালামপুর থেকে ঢাকায় ইকোনমি শ্রেণির ভাড়া ৩০ হাজার এবং বিজনেস শ্রেণির ভাড়া ৪৫ হাজার।যাত্রীদের অবশ্যই বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশনা মেনে ভ্রমণ করতে হবে। ভ্রমণ ও টিকিটের বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট
www.biman-airlines.com এ পাওয়া যাবে। সবশেষ গত বুধবার (২২ জুলাই) ঢাকা-কুয়ালালামপুর-ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন