News71.com
 Bangladesh
 23 Jul 20, 12:13 PM
 293           
 0
 23 Jul 20, 12:13 PM

গরু বিক্রি করে ফেরার পথে ১৬ লাখ টাকা ছিনতাই॥

গরু বিক্রি করে ফেরার পথে ১৬ লাখ টাকা ছিনতাই॥

নিউজ ডেস্কঃ গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে সাভারের আশুলিয়ায় একটি শাখা সড়কে দুই গরু ব্যবসায়ীসহ প্রাইভেটকার চালককে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছ।বুধবার (২২ জুলাই) রাতে ১১টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় একটি শাখা সড়কে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আহতরা হলেন-ধামরাইয়ের বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ। প্রাইভেটকার চালকের নাম জানা যায়নি।পুলিশ জানায়, আশুলিয়ার খেজুরবাগান গরু হাটে গরু বিক্রি করে দুই ব্যবসায়ী নিজস্ব প্রাইভেটকারে করে শাখা সড়ক দিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ব্যবসায়ীসহ তাদের প্রাইভেটকার চালককে জখম করে। সেইসঙ্গে তাদের গরু বিক্রির নগদ প্রায় ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। আহত ব্যবসায়ীদের উদ্ধার করে সাভারের সীমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, বিষয়টি মোবাইল ফোনে থানায় অবহিত করেছি। বৃহস্পতিবার (২৩ জুলাই) থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, প্রাথমিকভাবে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন