News71.com
 Bangladesh
 23 Jul 20, 12:13 PM
 268           
 0
 23 Jul 20, 12:13 PM

নিত্যপণ্যের বাজারে অভিযান॥১৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান॥১৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্কঃ মসলা জাতীয় পণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজধানী ঢাকাসহ সারাদেশে ৯২টি পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন অপরাধে ১৩৯টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বুধবার (২২ জুলাই) অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকাসহ সারাদেশে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। ঢাকাসহ সারাদেশে ৯২টি বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। তদারকিকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিকমূল্যে পণ্য/ওষুধ বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য/ওষুধ বিক্রি করাসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ১৩৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৩ হাজার ৫০০ টাকা জ‌রিমানা করা হয়। পরিচালক (কার্যক্রম) সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এছাড়া ঢাকার বাইরে ৪৬ জন কর্মকর্তা বিভাগে উপপরিচালক ও জেলায় সহকারী পরিচালকগণের নেতৃত্বে বাজার অভিযান পরিচালিত হয়। এছাড়াও টিসিবির ন্যায্য মূল্যের ট্রাক সেল তদারকি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন