News71.com
 Bangladesh
 23 Jul 20, 12:13 PM
 239           
 0
 23 Jul 20, 12:13 PM

সরকারি খরচে ফিরতে চান ভিয়েতনামে আটকে পড়া ১৭ বাংলাদেশি॥

সরকারি খরচে ফিরতে চান ভিয়েতনামে আটকে পড়া ১৭ বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ ভিয়েতনামে আটকে পড়া ১৭ বাংলাদেশি নাগরিককে নিয়ে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে উল্লেখ করা হয়েছে, আটকে পড়া বাংলাদেশিরা সরকারি খরচে ফিরতে চান। বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ থেকে ভিয়েতনাম-বাংলাদেশে প্লেন চলাচল বন্ধ আছে। এসব নাগরিকরা গত ৩ জুলাই থেকে সরকারি খরচে দেশে ফেরার দাবি ও সামাজিক গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছেন। ১৭ জনের ওই গ্রুপটি ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান নিয়েছিল। তাদের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও ভিয়েতনাম কর্তৃপক্ষ আলোচনা করেছে। ভিয়েতনাম পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশির ভিসা যে কোম্পানি স্পনসর করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে নিয়মিত ফ্লাইট চালু হলে, তাদের দেশে ফেরানো হবে। এসব নাগরিকদের বেশির ভাগ বৈধ কর্মী নন, তারা ভিজিট ভিসায় সেখানে গিয়েছেন। তাদের নিয়োগকারী কোম্পানি ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও তারা যাচ্ছেন না। তাদের একটাই দাবি, বাংলাদেশ সরকারের খরচে ফিরিয়ে আনতে হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টতই বলতে চায়, বাংলাদেশ সরকার বিশ্বব্যাপী কোভিড মহামারির মধ্যেও প্রবাসীদের কল্যাণে সচেতন রয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, এমন ধরনের কোনো কাজ না করার জন্য সরকার আহ্বান জানাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন