
নিউজ ডেস্কঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার প্রযুক্তি’ প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মাধ্যমে গবেষণা করে শিক্ষার্থীরা প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে পারবে বলে আশাবাদ প্রতিমন্ত্রীর। বুধবার (২২ জুলাই) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাদের মধ্যে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় জুনাইদ আহমেদ পলক বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে "সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি" প্রতিষ্ঠিা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা করে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু বাংলাদেশের সমস্যাই সমাধান করবে না, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও সক্ষমতা অর্জন করতে সক্ষম হবে। পলক আরও বলেন, আমরা বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলা করছি। করোনা ভাইরাস প্রথম শনাক্তের পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিস্থিতি মোকাবিলা জন্য একের পর এক সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন। বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে গ্রাম পর্যন্ত ইন্টাটরনেট কানেক্টিভিটি পৌঁছে গেছে।