News71.com
 Bangladesh
 23 Jul 20, 12:11 PM
 210           
 0
 23 Jul 20, 12:11 PM

মিশরের হোটেল থেকে বাংলাদেশি বংশোদভূত আমেরিকান তরুণীর লাশ উদ্ধার॥

মিশরের হোটেল থেকে বাংলাদেশি বংশোদভূত আমেরিকান তরুণীর লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ বিউটি এক্সপার্ট বাংলাদেশি-আমেরিকান তরুণী ফাতেমা খান খুকির মরদেহ মিশরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। পাঁচদিন আগে খুকি ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে মঙ্গলবার( ২১ জুলাই) হোটেল কক্ষে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ।মিশরের কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তাঁর মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।এদিকে ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। শাহজাদী তাঁর ফেইসবুক পেইজে লিখেন, "আমাদের প্রিয় দোস্ত ফাতেমা খান খুকি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে তাঁর লাশ পাওয়া গেছে মিশরের একটি হোটেলে। এইমাত্র আমাকে এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন