
নিউজ ডেস্কঃ লাইসেন্স নবায়ন এবং সরেজমিন পরিদর্শন ছাড়া সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি কেন দেয়া হয়েছে জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।কয়টি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিকের লাইসেন্স নবায়ন হয়নি তার পূর্ণাঙ্গ তালিকাও দিতে বলা হয়েছে এ চিঠিতে।এদিকে মঙ্গলবার রাতে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের তিন কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে।রিমান্ডে থাকা সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেনটরি কর্মকর্তা শাহরিজ কবিরকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নাজমুর হাসান।সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডিসহ তিন কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। আজ তাদের রিমান্ডের প্রথম দিন।