
নিউজ ডেস্কঃ পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটে নদীপারের অপেক্ষায় আটকে আছে ৩ শতাধিক যানবাহন।তীব্র স্রোত থাকায় ঘাটগুলোতে ফেরি ভিড়তে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। ফলে যাত্রী ও চালকেরা পড়েছেন ভোগান্তিতে।বুধবার (২২ জুলাই) রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চালকরা জানান, ফেরির অপেক্ষায় বসে থাকাতে থাকতে খাওয়া দাওয়াসহ সবকিছু মিলে আমরা চরম ভোগান্তিতে আছি। কখন যে ফেরি পাব তা বলতে পারছি ন। বর্তমানে ৬টি ঘাটের মধ্যে ৪টি ঘাট সচল রয়েছে। দৌলতদিয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, প্রতিদিন অব্যাহত পানি বৃদ্ধিতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীব্র স্রোত ও ঘূর্ণনের ফলে ফেরি চলাচল ব্যহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।যানবাহন পারাপার করতে ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। তবে জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস, গরুবাহী যানবাহন ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো পারাপার করা হচ্ছে।