News71.com
 Bangladesh
 22 Jul 20, 07:18 PM
 301           
 0
 22 Jul 20, 07:18 PM

সার আমদানি ৫০ কোটি টাকার বেশি হলে অনুমোদন নিতে হবে শিল্পমন্ত্রীর॥  

সার আমদানি ৫০ কোটি টাকার বেশি হলে অনুমোদন নিতে হবে শিল্পমন্ত্রীর॥   

নিউজ ডেস্কঃ এবছরের জন্য ইউরিয়া সার আমদানি নিরবচ্ছিন্ন করতে লট ভিত্তিতে দাম ৫০ কোটি টাকার ঊর্ধ্বে গেলেই অনুমোদন দেবেন শিল্পমন্ত্রী। এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ মোট ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৬৮৭ কোটি ২৬ লাখ টাকা। আজ বুধবার (২২ জুলাই) সচিবালয়ে জুম অ্যাপসের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ১৬তম সভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

বৈঠক শেষে বৈঠকে অনুমোদিত প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম। তিনি জানান, এখন থেকে ২০২০-২১ অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে চুক্তিবদ্ধ ইউরিয়া সার আমদানি নিরবচ্ছিন্ন করতে লট ভিত্তিতে ৫০ কোটি টাকার ঊর্ধ্বে গেলেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আলাদা আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় অন্য সব লটের অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে চুক্তিবদ্ধ ৫ লাখ ৫০ হাজার মেট্রিকটন থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিকটন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৫ কোটি ১৭ লাখ টাকা ।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এমওপি সার আমদানির প্রস্তাব ও এডিবি লোনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় প্রকিউরমেন্ট অব ইক্যুপমেন্ট ফর ইমপ্লিমেন্টেশন ফর প্রি-ভোকেশনাল অ্যান্ড ভোকেশনাল প্রোগ্রামের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন