
নিউজ ডেস্কঃ পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে। আজ বুধবার সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে । তিতাস গ্যাস সূত্রে জানা যায়, পাইপলাইন স্থানান্তর কাজের জন্য কাল সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।