News71.com
 Bangladesh
 22 Jul 20, 06:31 PM
 232           
 0
 22 Jul 20, 06:31 PM

সাংসদ পাপুলের স্ত্রী-শ্যালিকাকে দুদকে দুদক॥

সাংসদ পাপুলের স্ত্রী-শ্যালিকাকে দুদকে দুদক॥

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস‌্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও শ‌্যালিকা জেসমিন দুদকে হাজির হয়েছেন।লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস‌্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও শ‌্যালিকা জেসমিন দুদকে হাজির হয়েছেন।বুধবার (২২ জুলাই) সকালে তারা দুদকে হাজির হন। কুয়েতে দণ্ডপ্রাপ্ত পাপুলের অবর্তমানে এই জিজ্ঞাসাবাদের ওপর নির্ভর করছে অবৈধ সম্পদ অর্জনে দুদকের অনুসন্ধান। দুদকের তলবী নোটিশের প্রেক্ষিতে আজ সকালে তারা দুদকে হাজির হলে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কর্মকর্তা। এর আগে ১৭ জুন অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় দুদক। এমপি পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র তলব করা হয়।লক্ষ্মীপুর-২ এর সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলসহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধভাবে এনআরবি ব্যাংকের গ্রাহককে লোন বরাদ্দ করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাপুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া পাপুলের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত অর্থ মানিলন্ডারিং করে বিদেশে পাচার এবং শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ রয়েছে। তারই অনুসন্ধানে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে তলব করেছে দুদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন