
নিউজ ডেস্কঃ রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় সন্দেহজনকভাবে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনার দিন রাতেই বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী সরদার পেট্রোলিয়ামের ম্যানেজার সুভঙ্কর ভদ্র রতন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির অপর ম্যানেজার মাহফুজুর রহমান রিপনকে গ্রেফতার করা হয়।পরে তার দেয়া তথ্যমতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজ্জাক ট্রেডিংয়ের কর্মী সফিকুল ইসলাম অপুকে নগরীর সাহেব বাজার থেকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরি হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।সোমবার দুপুরে নগরীর অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা থেকে এই চুরির ঘটনা হয়।