News71.com
 Bangladesh
 22 Jul 20, 12:12 PM
 252           
 0
 22 Jul 20, 12:12 PM

রাজধানীর দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ ১ মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত॥  

রাজধানীর দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ ১ মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রিপন (৩৫) নামে একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে । র্যাব ১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এএসপি সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, রাজধানীর দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি এলাকায় একদল অস্ত্রধারী মাদককারবারিরা অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল রাত দেড়টার দিকে অভিযানে যায়।


এ সময় অস্ত্রধারী মাদককারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যিনি ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন । ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি ও প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের সদস্য এএসআই কামাল আহত হয়েছেন বলেও জানান এএসপি সালাউদ্দিন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন