News71.com
 Bangladesh
 22 Jul 20, 11:48 AM
 250           
 0
 22 Jul 20, 11:48 AM

দু’দিনের টানা বর্ষণে প্লাবিত রাজধানীর ধানমন্ডি লেক॥

দু’দিনের টানা বর্ষণে প্লাবিত রাজধানীর ধানমন্ডি লেক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি লেকের সৌন্দর্য দেখেছেন অনেকেই। কিন্তু লেকের এমন অচেনা রূপ এর আগে কেউ দেখেনি। ঝড়ে ভেঙ্গে গাছ, দুইদিনের টানা বর্ষণে লেকের পানিতে প্লাবিত হয়েছে আশপাশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে লেকের এমন দুরবস্থায় ক্ষুব্ধ নগরবাসী। বর্ষা মৌসুমে বৃষ্টিস্নাত ধানমন্ডি লেকের চিরচেনা সৌন্দর্যের বদলে এ এক অচেনা রূপ। প্লাবিত, বিধ্বস্ত।গত কয়েকদিনের টানা বর্ষণে লেকের পানি দুকূল ছেপে, ভাসিয়ে দিয়েছে আশপাশের পুরো এলাকা। লেকের সৌন্দর্য পিপাসুরা বলছেন প্রিয় লেকের এমন রূপ আগে কখনও দেখেননি তারা।এলাকাবাসী জানায়, লেকের এমন রূপ আগে কখনও দেখিনি। ছোটো ছোটো দ্বীপের মত হয়ে গেছে। যেখানে হাঁটাচলা করতাম সেখানে ছোটো ছোটো মাছ খেলা করছে। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দুষলেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন