News71.com
 Bangladesh
 21 Jul 20, 10:08 PM
 336           
 0
 21 Jul 20, 10:08 PM

করোনায় সচিব নরেন দাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥  

করোনায় সচিব নরেন দাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥   

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান । এর আগে আজ মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নরেন দাসের। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেওয়ায় তিনি স্ত্রীসহ গত ৫ জুলাই রাতে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাঁদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন