News71.com
 Bangladesh
 21 Jul 20, 10:01 PM
 319           
 0
 21 Jul 20, 10:01 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু॥

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মিরাজ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের খেরকীডাঙ্গী এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশু মিরাজ ওই এলাকার ডাবুল রহমানের ছেলে।স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, শিশু মিরাজ বাড়িতে খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে হঠাৎ পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশু মিরাজকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন