News71.com
 Bangladesh
 20 Jul 20, 10:24 PM
 349           
 0
 20 Jul 20, 10:24 PM

চাঁদাবাজী ও অপহরণ মামলায় সাতক্ষিরার কলারোয়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার॥  

চাঁদাবাজী ও অপহরণ মামলায় সাতক্ষিরার কলারোয়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার॥   

নিউজ ডেস্কঃ চাঁদাবাজী ও অপহরণ মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের বরখাস্তকৃত সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশের সদস্যরা। আজ সোমবার সকালের দিকে উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এস.এম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক ইউছুফ হোসেন জানান, কলারোয়া থানার চাঁদাবাজী ও অপহরণ মামলার এজাহার নামীয় আসামি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয় ।

তিনি আরও জানান, বিগত ২০১৮ সালের ৫ আগষ্ট কলারোয়া উপজেলার পাইকপাড়া গ্রামের জনৈক আহম্মদ আলীর বাড়ির পিছন থেকে আজগার আলীর ছেলে ওসমান আলী দালালকে আবু সাঈদসহ কয়েকজন অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তারা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি বলেন, এক পর্যায়ে ৩৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করে তারা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় অপহরণের শিকার ওসমান আলী দালালের বাবা আজগার আলী বাদী হয়ে অপহরণকারী আবু সাঈদসহ ৭ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় চাঁদাবাজী ও অপহরণ মামলা দায়ের করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন