News71.com
 Bangladesh
 20 Jul 20, 10:01 PM
 224           
 0
 20 Jul 20, 10:01 PM

সিরাজগঞ্জ ৫ আসনের এমপি মমিন মণ্ডল করোনা আক্রান্ত॥

সিরাজগঞ্জ ৫ আসনের এমপি মমিন মণ্ডল করোনা আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী দলীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী তাজউদ্দিন। তাজউদ্দিন বলেন, কয়েকদিন ধরে মমিন মন্ডল অসুস্থ বধ করায় রাজধানীর এপোলো হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। সোমবার সকালে করোনাভাইরাস পজিটিভ নিশ্চিত করেন চিকিৎসকরা।মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করছেন আব্দুল মমিন মন্ডল। মমিন মন্ডল মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল এর ছেলে। তিনি তার ছেলের সুস্থতা কামনায় সবার দোয়া কামনা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন