News71.com
 Bangladesh
 20 Jul 20, 10:00 PM
 207           
 0
 20 Jul 20, 10:00 PM

পোশাক শ্রমিকরা ঈদ বোনাস পাবেন ২৭ জুলাই॥

পোশাক শ্রমিকরা ঈদ বোনাস পাবেন ২৭ জুলাই॥

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ২৭ জুলাই এবং চলতি মাসের অর্ধেক বেতন ৩০ জুলাই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে এ কথা জানান তিনি।শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের বোনাস দেয়া হবে ২৭ জুলাই। আর ৩০ জুলাই দেয়া হবে বেতন।তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি বিজিএমইএ সভাপতি রুবানা হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন