News71.com
 Bangladesh
 20 Jul 20, 10:32 AM
 245           
 0
 20 Jul 20, 10:32 AM

আইসিটি আইনে গ্রেপ্তার হলেন সাংবাদিক সুমন॥

আইসিটি আইনে গ্রেপ্তার হলেন সাংবাদিক সুমন॥

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক ইমরান হোসেন সুমন। রোববার (১৯ জুলাই) রাতে হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রতিবেদক সুমনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও কখন, কীভাবে, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে- এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ডিবির সূত্র জানিয়েছে, সুমনের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানহানির অভিযোগে ওই মামলাটি করেন রাজধানীর পল্লবী থানায়। এ বিষয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বিভিন্ন তথ্য প্রচার এবং ছবি ছড়ানোর অভিযোগে সাইবার আইনে চলতি মাসেই একটি মামলা (নং-৩১) করেন ওই সংবাদ পাঠিকা। তখন এজাহারে কোনো আসামির নাম উল্লেখ ছিল না। গত ১৪ জুলাই মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। তদন্তে ইমরান হোসেন সুমনের সংশ্লিষ্ট মেলায় ডিবি তাকে গ্রেপ্তার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন