News71.com
 Bangladesh
 20 Jul 20, 10:31 AM
 242           
 0
 20 Jul 20, 10:31 AM

বিদ্যুতের বকেয়া বিল দেওয়ার সময় আরো বাড়ল॥

বিদ্যুতের বকেয়া বিল দেওয়ার সময় আরো বাড়ল॥

নিউজ ডেস্কঃ বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুতের বিল দেওয়ার সময় বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মহামারি করোনার কারণে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই পাঁচ মাসের বিদ্যুতের বিল আগামী ৩১ জুলাইর মধ্যে দিলে কোনো বিলম্ব মাশুল দেওয়া লাগবে না বলে জানিয়েছে তারা।রোববার (১৯ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই চার মাসের বিদ্যুতের বকেয়া বিল জুন মাসের মধ্যে জমা দিলে বিলম্ব মাশুল না নেওয়ার ঘোষণা দিয়েছিলো বিদ্যুৎ বিভাগ।এ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, আইনগত জটিলতা এড়াতে মন্ত্রণালয়কে থেকে বিইআরসিকে বলা হয় এ বিষয়ে একটি মতামত দিতে। তার প্রেক্ষিতে বিইআরসি মতামতের পাশাপাশি বিলম্ব মাশুল ছাড়া আরও এক মাস বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন