News71.com
 Bangladesh
 20 Jul 20, 10:30 AM
 239           
 0
 20 Jul 20, 10:30 AM

করোনা জালিয়াতির অভিযোগে সিলগালা হচ্ছে গুলশানের সাহবুদ্দিন মেডিকেল কলেজ॥

করোনা জালিয়াতির অভিযোগে সিলগালা হচ্ছে গুলশানের সাহবুদ্দিন মেডিকেল কলেজ॥

নিউজ ডেস্কঃ রিজেন্ট হাসপাতালের পর এবার কোভিড ১৯ পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মিললো রাজধানীর সাহবুদ্দিন মেডিকেলে। অনুমতি না নিয়েই কোভিড পরীক্ষাসহ নানা অভিযোগে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে । আটক করা হয় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালকসহ ২ জনকে। দীর্ঘ অভিযান শেষে র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করে জানানো হয়, সিলগালা করা হবে মেডিকেল হাসপাতালটি। একইসঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়।করোনা পরীক্ষার অনুমতি না থাকার পরও কোভিড রোগীদের নমুনা পরীক্ষা এবং অনুমোদন না নিয়েই রোগীদের অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল রাজধানী গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (১৯ জুলাই) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযানে নামে র‌্যাবের একটি দল। প্রাথমিকভাবে করোনা পরীক্ষার কোনো কিট বা পিসিআর মেশিন দেখাতে পারেনি হাসপাতালটি।অনিয়মে জড়িত থাকার অভিযোগে হাসপাতালের সহকারী পরিচালকসহ অন্তত ২ জনকে আটক করা হয়। এসময় সকল অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন