
নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববারের (১৯ জুলাই) অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে মসলা জাতীয় পণ্যসহ ৭৮টি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ৫ লাখ ৭৫ টাকা আদায় করা হয়েছে। ঢাকা মহানগরীতে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।ঢাকার বাইরে ৩৭ জন কর্মকর্তা বাজার অভিযান পরিচালনা করেন। এছাড়া, টিসিবির ন্যায্য মূল্যের ট্রাকসেলেও তদারকি করা হয়।