
নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে ক্রেতা সেজে জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আমিন শেখকে আটক করার পর রোববার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।শনিবার (১৯ জুলাই) রাত ১১টার সময় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। গ্রেফতারকৃত মো. আমিন শেখ রাজবাড়ী সদর উপজেলার নীমতলা এলাকার নুরু শেখের ছেলে।রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধুলদি জয়পুর এলাকায় মাদক ব্যাবসায়ী আমিন শেখ মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় তার কাছে থাকা ৪০০ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়।এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদক ব্যবসায়ী আমিন শেখের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।