
নিউজ ডেস্কঃ অনুমোদন ছাড়াই কোভিড- ১৯ টেস্টের অভিযোগে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান মাত্র শুরু হয়েছে। বিস্তারিত জানানো হবে।