News71.com
 Bangladesh
 19 Jul 20, 06:48 PM
 221           
 0
 19 Jul 20, 06:48 PM

শেয়ারবাজার কেলেংকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিল সিইসি॥

শেয়ারবাজার কেলেংকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিল সিইসি॥

নিউজ ডেস্কঃ শেয়ারবাজার কেলেংকারিতে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি'র চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েত। রোববার (১৯ জুলাই) দুপুরে এক অনলাইন সেমিনারে তিনি বলেন, পুঁজিবাজার সংকট কাটাতে কাজ করছে বিএসইসি। এরইমধ্যে ২শ কোটি টাকা করে ১৩ টি ব্যাংক তহবিল প্রস্তাব পাশ করেছে। অন্যব্যাংকগুলো বিনিয়োগ বাড়াবে।নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে অন্তর্ভূক্তি করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।ডায়ালগটি সঞ্চালনা করেন এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। বক্তারা বলেন, শেয়ার বাজারের গতি ফেরাতে প্রতিষ্ঠিত কোম্পানির বাজারে আসা জরুরী।আইসিবির বিনিয়োগ বাড়ানোর জন্য সক্ষম করে তুলতে হবে। বিএসইসি'র চেয়ারম্যান আইপিওর মাধ্যমে নতুন নতুন বাজারে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন