News71.com
 Bangladesh
 19 Jul 20, 01:26 PM
 277           
 0
 19 Jul 20, 01:26 PM

পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত॥

পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত॥

নিউজ ডেস্কঃ পদ্মার প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি। এতে ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ।মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে পদ্মার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে রয়েছে প্রবল স্রোতও। ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে বেগ পেতে হচ্ছে। বর্তমানে ১৬টি ফেরির মধ্যে চলছে মাত্র ৫টি।একই চিত্র পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও। তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। পারাপারে আগের তুলনায় দ্বিগুণেরও বেশি সময় লাগায় ভোগান্তিতে পরিবহন চালক ও যাত্রীরা। এ রুটে ১৭টির মধ্যে চলছে ১০টি ফেরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন