News71.com
 Bangladesh
 19 Jul 20, 11:41 AM
 237           
 0
 19 Jul 20, 11:41 AM

করোনার মাঝেই অনৈতিক কর্মকাণ্ড, খুলনার ২ হোটেল সিলগালা॥  

করোনার মাঝেই অনৈতিক কর্মকাণ্ড, খুলনার ২ হোটেল সিলগালা॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের ঝুঁকির মাঝেই অনৈতিক কর্মকাণ্ডের দায়ে খুলনা মহানগরীর দু’টি হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হোটেল দু’টি সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার নগরীর হোটেল রেদোয়ান ও হোটেল খুলনা গার্ডেন ইনে অভিযানকালে সেখানে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ মোট ১১ জনকে আটক করা হয়। খুলনা সদর থানা পুলিশ এ অভিযানে সহায়তা করে । খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। হোটেল দু’টির মালিককে খুঁজে না পাওয়ায় সহকারী ম্যানেজারকে আইনের আওতায় নিয়ে আসা হয় বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন