News71.com
 Bangladesh
 19 Jul 20, 10:38 AM
 238           
 0
 19 Jul 20, 10:38 AM

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত॥

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ভাগিনা নিহত ও মামা আহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মোল্লা (১৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহাজন গ্রামের মন্টু মোল্লার ছেলে।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন মাস্টার স.ম আরিফুল হক জানান, জেলার কোটালীপাড়া থেকে রিপন মোল্লা তার মামাকে নিয়ে গ্রামের বাড়ি নড়াইলে ফিরছিল পথে সদর উপজেলার কাজুলিয়া নামক স্থানে পৌঁছালে কোটালিপাড়া অভিমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে চালক রিপন ঘটনাস্থলে মারা যান। তার মামা মিরাজ আহত হয়।ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত মিরাজকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং মোটরসাইকেল চালক রিপনের লাশ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন