News71.com
 Bangladesh
 18 Jul 20, 07:12 PM
 219           
 0
 18 Jul 20, 07:12 PM

ঢাকা-টঙ্গী চতুর্থ ও টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন হচ্ছে॥রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন  

ঢাকা-টঙ্গী চতুর্থ ও টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন হচ্ছে॥রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন   

নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে। আজ শনিবার ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ।

এ সময় রেলমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এ ছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে। টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন