News71.com
 Bangladesh
 18 Jul 20, 07:11 PM
 221           
 0
 18 Jul 20, 07:11 PM

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি॥বগুড়ায় ইমাম গ্রেফতার  

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি॥বগুড়ায় ইমাম গ্রেফতার   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য এবং ফেসবুক স্ট্যাটাসের অভিযোগে বগুড়ায় মাওলানা আব্দুর রহমান দিদারী নামে মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শেরপুর থানা পুলিশ তাকে বাগড়া কলোনী এলাকা থেকে গ্রেফতার করে। তিনি ওই কলোনী এলাকার মসজিদের পেশ ইমাম । পুলিশ জানায়, মাওলানা আব্দুর রহমান দিদারী জেলার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। কট্টর মৌলবাদী আব্দুর রহমানের মসজিদে ইমামতি ও ওয়াজ মাহফিল করাই পেশা। তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন কট্টর সমর্থক। তিনি কারণে অকারণে সরকারের বিরুদ্ধাচরণে সোচ্চার ছিলেন। বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি মানবতা বিরোধী অপরাধের কারণে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি আরো ক্ষুদ্ধ হয়ে ওঠেন। বিভিন্ন সময়ে তার কথা-বার্তা, চাল-চলন ও বক্তব্যে সরকারের বিরুদ্ধে আক্রমনাত্মক, আপত্তিকর ও মানহানীকর বক্তব্য প্রচার করতে থাকে। বিভিন্ন মসজিদ ও ইসলামী জালসায় সরকারের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্যের পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক আইডি মাওলানা আব্দুর রহমান দিদারী থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বিভিন্ন ধরণের আপত্তিকর ও মানহানীকর পোস্ট করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন