News71.com
 Bangladesh
 18 Jul 20, 06:36 PM
 217           
 0
 18 Jul 20, 06:36 PM

সাবেক মন্ত্রী আবুল কাশেম আর নেই॥

সাবেক মন্ত্রী আবুল কাশেম আর নেই॥

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।দিদার জানান, সাবেক মন্ত্রী আবুল কাশেম শনিবার (১৮ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গনি গার্লস স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন