News71.com
 Bangladesh
 18 Jul 20, 06:18 PM
 236           
 0
 18 Jul 20, 06:18 PM

প্রবল স্রোতে ফেরি চলাচলে বাঁধা॥শিমুলিয়া-কাঁঠালবাড়িয়ার দু’পাড়ে আটকা সহস্রাধিক গাড়ি

প্রবল স্রোতে ফেরি চলাচলে বাঁধা॥শিমুলিয়া-কাঁঠালবাড়িয়ার দু’পাড়ে আটকা সহস্রাধিক গাড়ি

নিউজ ডেস্কঃ পদ্মার প্রবল স্রোতে গত দু'দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়িয়া নৌরুটে চলতেই পারছে না ফেরি। দু'পাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ চরমে উঠেছে পরিবহন শ্রমিকদের।গেল কয়েকদিন ধরে বেড়েই চলেছে পদ্মার পানি। স্রোতের তোড়ে শিমুলিয়া-কাঁঠালবাড়িয়া নৌরুটে ফেরি পরিচালনাই মুশকিল হয়ে পড়ে।এক পর্যায়ে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে উভয়পাড়ে আটকা পড়ে ৫শ’র বেশি ছোট-বড় যানবাহন।শুক্রবার সকালে সীমিত আকারে আবারো ফেরি চালুর চেষ্টা করেও ব্যর্থ হন কর্তৃপক্ষ। রো রো ফেরি শাহ মাখদুম রওনা হয়ে স্রোতের সাথে পাল্লা দিয়ে হেরে যায়।শিমুলিয়া ঘাট থেকে ১০ কিলোমিটার দূর থেকে টাগবোট দিয়ে ১৭ ঘণ্টা চেষ্টার পর কাঁঠালবাড়ি ঘাটে নেয়া হয়। এছাড়া ফেরি ক্যামেলিয়া পারাপারের চেষ্টা করে আবারো ঘাটে ফিরে আসে।এই নৌরুটে ১৬টি ফেরি, ৮৭টি লঞ্চ এবং সাড়ে ৪শ স্পিডবোট ও ট্রলার রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন