News71.com
 Bangladesh
 18 Jul 20, 10:46 AM
 242           
 0
 18 Jul 20, 10:46 AM

৭৪ বছর বয়সেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে নেই॥ তথ্যমন্ত্রী

৭৪ বছর বয়সেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে নেই॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বয়স ৭৪ বছর। একটি দিন তিনি বসে নেই। প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন, তিনি সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন- নানা নির্দেশনা দিচ্ছেন।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) কাজের সবগুলো তো আর টেলিভিশনে দেখানো হয় না। আরও অনেক কাজ- যেগুলো তিনি করছেন, সেগুলো আমরা অনেকেই জানি না। একটি দিনও তিনি বসে নেই। তার এই নেতৃত্ব ব্যতিরেকে এই মহামারী মোকাবিলা করা কখনও সম্ভব নয়।’ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলম গ্রুপের অর্থায়নে হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা সামগ্রী প্রদান এবং চট্টগ্রাম মেরিন সিটি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এইসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস আমরা যেভাবে মোকাবিলা করেছি, করোনা ভাইরাসের প্রকোপ অন্তত আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন