News71.com
 Bangladesh
 17 Jul 20, 09:52 PM
 288           
 0
 17 Jul 20, 09:52 PM

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা ছাড়লেন ৩১ পাকিস্তানি॥  

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা ছাড়লেন ৩১ পাকিস্তানি॥   

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে আটকে পড়া ৩১ পাকিস্তানি নাগরিক ঢাকা থেকে দেশে ফিরে গেছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন । ঢাকার পাকিস্তান হাইকমিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ শুক্রবার ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ৩১ জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে গেছেন। এসব নাগরিক দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন। এসব নাগরিক ফিরে যাওয়ার সময় বিমানবন্দরে ঢাকার পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন